• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুনরায় নির্বাচনের দাবিতে নীলফামারীতে বিএনপির মানববন্ধন

সিসি নিউজ, ১৯ অক্টোবর ।। জাতীয় সংসদের ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে জেলা বিএনপি।
সোমবার সকাল ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের পৌরসুপার মাকেটস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা দাবি করে বলেন, আওয়ামী লীগ সরকার দলীয় সন্ত্রাসী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতোই ত্রাস সৃষ্টি করে এবং ভোট ডাকাতি করে জালভোট মেরে বিরোধী দলের প্রার্থীদের পরাজিত করা হয়েছে।
তাই ওই দুই আসনের উপ-নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ