• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন |
শিরোনাম :

কলকাতায় কিছু একটা হয়েছে : ব্রায়ান লারা

খেলাধুলা ডেস্ক, ১৯ অক্টোবর ।। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরে চরম অস্থিরতা চলছে। ৯ ম্যাচের মাঝে তারা ৫ ম্যাচে জয় পেয়েছে এবং ৪টিতে হেরেছে। টুর্নামেন্টজুড়ে তাদের উত্থান-পতন চলছেই। কোনো ধারাবাহিক পারফর্মেন্স নেই। এর মাঝে অধিনায়ক দিনেশ কার্তিককে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নতুন অধিনায়ক হয়েছেন ইয়োইন মরগ্যান। সুনীল নারাইনের বোলিং অ্যাকশন হয়েছে প্রশ্নবিদ্ধ। সব মিলিয়ে নাইট শিবিরে স্বস্তি নেই।

ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান চার্লস লারার এসব ঘটনা মোটেও ভালো লাগছে না। চলতি আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ‘ক্যারিবীয় রাজপুত্র’ লারা। তিনি বুঝতেই পারছেন না, নিষেধাজ্ঞা না থাকলেও কেন সুনিল নারাইনকে দলে নেওয়া হচ্ছে না। লারা বলেন, ‘সুনীল নারাইন ওর বোলিং দিয়ে প্রতিপক্ষের রান আটকে সক্ষম হয়েছে, কলকাতাকে এবার দুটি ম্যাচ জিতিয়েছে। তাই ওর অ্যাকশনটা একটু শুধরালেই ঠিক হয়ে যাবে।’

টুর্নামেন্টের মাঝে দিনেশ কার্তিককে সরিয়ে মরগানকে অধিনায়ক করা নিয়ে খোদ ভারতের সাবেক ক্রিকেটাররাই সমালোচনা করেছেন। বিষয়টি নিয়ে কিংবদন্তি লারাও প্রশ্ন তুলেছেন, ‘কলকাতার সমস্যা কখনই অধিনায়কত্ব ছিল না। আমার মনে হয়, তারা নিজেদের ওপর অনেক চাপ নিয়ে নিচ্ছে। ওদের ভেতর ভেতর কিছু একটা হচ্ছে, যা হওয়াটা উচিত নয়। রাসেলকে রান পেতে হবে। যে কেউই দলের অধিনায়কত্ব করতে পারবে, তবে ওর রান পাওয়াটা জরুরি অনেক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ