• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

ইসলাম বিদ্বেষী বক্তব্য: ফ্রান্সের হয়ে খেলবেন না পগবা

খেলাধুলা ডেস্ক ।। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর ইসলাম বিদ্বেষী বক্তব্যের জের ধরে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ফরাসী বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দি সান’ এমনই এক তথ্য প্রকাশ করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন বা পগবাও কিছু জানাননি। তবে ‘দি সান’ জানিয়েছে অ্যারাবিক ক্রীড়া ওয়েবসাইটে পগবা তার প্রকাশ্যে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১৬ অক্টোবর প্য়ারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে ‘আল্লাহু আকবর’ বলে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

এই হত্যার পর ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে, স্যামুয়েল পাটি নামের ওই শিক্ষককে খুন করার কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়, কিন্তু ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ করবে না। এমনকি ব্যাঙ্গাত্মক কার্টুন দেখানো সেই শিক্ষককে ‘লেজিয়ন ডি’হনর’ সম্মানে ভুষিত করেন।

অবসরের বিষয়ে ‘দি সান’ জানায়, ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন পগবা। এছাড়াও মুসলিম ধর্মের মহামানব হযরত মুহাম্মদকে (স.) নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশও এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

২০১৩ সালে মাত্র ২০ বছর বয়সে ফরাসি দলে অভিষেক ঘটে পগবার। জাতীয় দলের হয়ে এই তারকা মিডফিল্ডার ৭২ ম্যাচে মাঠে নেমে ১০ গোলও করেছেন। ক্লাব ক্যারিয়ারে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন পগবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ