• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বিপ টেস্টে সবার উপরে সাকিব

সিসি ডেস্ক ।। দীর্ঘ এক বছর ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসান বিপ টেস্টে সবাইকে চমকে দিয়েছেন। বুধবার মিরপুরে বিপ টেস্ট দিয়েছেন সাকিব। তার স্কোর ১৩.৭। বিপ টেস্টে বিসিবির বেঁধে দেয়া সর্বনিম্ন স্কোর ১১। সাকিবের চেয়ে এখন পর্যন্ত কেউ বেশি স্কোর করতে পারেননি। ১৩.৬ স্কোর নিয়ে সাকিবের নিচে আছেন কুমিল্লার পেসার মেহেদী হাসান।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ড্রাফটে নাম তুলতে হলে ফিটনেস পরীক্ষায় সবাইকে পাস করতে হবে। যেহেতু সাকিব দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন তাই অনেকেই তার ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু সেই পরীক্ষায় সাকিব উতরে গেছেন ভালোভাবে। অর্থাৎ, এই টুর্নামেন্টে খেলতে সাকিবের আর বাধা রইল না।

সোমবার থেকে মিরপুরে শুরু হয়েছে ফিটনেস টেস্ট। ওইদিনই সাকিবের বিপ টেস্ট দেয়ার কথা ছিল। কিন্তু যেকোনো কারণে তিনি ওইদিন দেননি। সোমবার ঠিক ৩৭৫ দিন পর সাকিব মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হন।

তিন দফা ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা আইসিসির দুর্নীতি দমন বিভাগকে অবহিত না করায় গত বছরের ২৯ অক্টোবর রাতে নিষিদ্ধ হন সাকিব। এরপরই তিনি মিরপুরের হোম অব ক্রিকেট ছেড়েছিলেন।

গত মার্চে মহামারীর শুরুতে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে গিয়েছিলেন। স্ত্রী-সন্তানের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে দুই পুরোনো গুরু নাজমুল আবেদীন ও মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করেন এক মাস। সাকিব প্রস্তুতি নিচ্ছিলেন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ সামনে রেখে। শ্রীলঙ্কা সিরিজ না হওয়ায় সেপ্টেম্বরের শেষ দিকে আবার চলে যান যুক্তরাষ্ট্রে। অক্টোবর মাসটা সেখানে কাটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরেন।

কয়েকদিন পরেই মাঠে গড়াবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে মোট পাঁচটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ