• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

১০ মাস পর মাঠে ফিরেই দাপুটে জয়

সিসি নিউজ ।। দীর্ঘ দশ মাস পর মাঠে ‍ফিরে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। নেপালের বিপক্ষে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে ২-০ গোলের ব্যবধানে জয় পায় জামাল ভুঁইয়ার দল।

করোনাকালীন বিরতিতে মোটেও ধার কমে যায়নি বাংলাদেশ ফুটবল দলের। ম্যাচের শুরু থেকেই নেপালকে চেপে ধরেছিল বাংলাদেশ। তার ফলও পেয়েছে। ম্যাচের ১০ মিনিটেই স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন নাবিব নেওয়াজ জীবন। ডান দিক থেকে সাদউদ্দিনের ক্রসে চলন্ত বলে ডান পায়ে গোল করেছেন আবাহনীর স্ট্রাইকার। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরো কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল লাল সবুজরা। মোহাম্মদ ইব্রাহিম ও জীবন দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। নেপাল দলও দুইবার আক্রমণে এসেছিল। কিন্তু বাংলাদেশের রক্ষণ দেয়াল ভাঙতে পারেননি নাওয়াং শেরেস্তা-বিক্রম লামারা।

দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে নেপালের দিকে ক্ষীপ্রগতিতে ছুটে নেপালের জাল ভেদ করেন মাহবুবুর রহমান সুফিল। তার গোলেই ২-০ গোলে জিতে যায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকু, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া, মোহাম্মদ ইব্রাহিম, সাদউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, মানিক মোল্লা ও সুমন রেজা।

নেপাল একাদশ

কিরন কুমার লিম্বু (অধিনায়ক), অজিত ভান্ডারি, অনন্ত তামাঙ, বিক্রম লামা, তেজ তামাঙ, অঞ্জন বিশট, সুজল শ্রেষ্ঠ, সুমন আরিয়াল, নয়াযুগ শ্রেষ্ঠ, রবিশংকর পাসওয়ান ও বিকাশ খাওয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ