• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে আলোর মিছিল সামাজিক সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে শহরের কয়াগোলাহাট এলাকায় এ খেলার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহিন হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিয়া সুলতানা, সুভা’র সভাপতি নওশাদ আনসারী, আলোর মিছিল সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শিপন, সিনিয়র সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সুমন, ক্রীড়া সম্পাদক মো. রাজু ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্য ও সুধীজনরা।
প্রথম দিনের উদ্বোধনী খেলায় আলমগীর আইটি গোলাহাট টিম টাইব্রেকারে ৩-১ ব্যবধানে মিহির একাদশ মিস্ত্রিপাড়াকে পরাজিত করে। এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। আগামী ১২ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ