• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুর প্রিমিয়ার লীগের শিরোপা পেল রয়্যাল স্ট্রাইকারস

সিসি নিউজ ।। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনেই শেষ হলো ক্রিকেটের জমজমাট আসর সৈয়দপুর প্রিমিয়ার লীগ। ঢাকা ডিভিশনের বিভিন্ন শ্রেনীর সৈয়দপুরের খেলোয়াড়দের অংশগ্রহনে সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপী এ আয়োজনে চলে।
আজ রোববার সমাপনী খেলায় সৈয়দপুর ওয়ারিয়রসকে ৩৬ রানে পরাজিত করে শিরোপা জিতে নেয় সৈয়দপুর রয়্যাল স্ট্রাইকারস। ৪০ ওভারের এ খেলায় টস জিতে রয়্যাল স্ট্রাইকারস প্রথমে ব্যাটিং-এ নেমে ৩৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। জবাবে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রানে ইনিংস গুটিয়ে যায় সৈয়দপুর ওয়ারিয়রসের।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সৈয়দপুর রয়্যাল স্ট্রাইকারস-এর অল আউন্ডার শেখ শামিম। সৈয়দপুর সিক্সাস-এর মোহাম্মদ ইস্তি ম্যান অব দ্যা সিরিজ, সৈয়দপুর ওয়ারিয়রস-এর সাকিব (সিনিয়র) বেষ্ট বোলার ও সাকিব (জুনিয়র) বেষ্ট উইকেট কিপার, সৈয়দপুর রয়্যাল স্ট্রাইকারস মোহাম্মদ হ্যাপি সবোর্চ্চ রান সংগ্রহকারী ব্যাট্স ম্যান এবং রাইজিং স্টার খেলোয়াড় হিসেবে সৈয়দপুর চ্যালেঞ্জারস-এর ওমর ও সৈয়দপুর এভেঞ্জারস-এর লিখন নির্বাচিত হয়।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ উপস্থিত ছিলেন।

এ লীগের মাধ্যমে সৈয়দপুরের বুকে প্রথম বারের মতো ওডিআই ক্রিকেটের পথচলা শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ