• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে মুজিববর্ষ উপলক্ষে চিকিৎসক প্রীতি ফুটবল ম্যাচ

সিসি নিউজ ।। মুজিববর্ষ উপলক্ষে সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগণ উক্ত খেলার  আয়োজনে করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী উভয় দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন। এর আগে খেলার উদ্বোধন করেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ ওমেদুল হাসান সরকার ও  সৈয়দপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলিমুল বাশার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন আল-ফারুক একাডেমি সহকারি শিক্ষক মোঃ সাহাবাজ উদ্দীন সবুজ। উভয় দলই ২টি করে গোল করায় সমান ব্যবধানে খেলা শেষ হয়। ফলে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখা সহ সভাপতি শফিউর রহমান বাবু, সুজা, সায়েম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ