• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন |

সৈয়দপুরে মির্জা ফখরুল: সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিনত করেছে

সিসি নিউজ ।। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগনের আস্থা চলে গেছে এ নির্বাচন ব্যবস্থার ওপর থেকে বিকস্ এ সরকার ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন কমিশনকে তাদের দলীয় সংস্থায় বিবেচনা করে, প্রশাসনকে ব্যবহার করে তাদের মতো নিয়ে নিতে চায়। এ সরকারের ওপর জনগনের আস্থা উঠে গেছে। তাই জগনকেই ভোট কেন্দ্রে আসতে হবে এবং এসে প্রমান করতে হবে নিজের প্রার্থীকে ভোট দিতে চায়।

আজ সোমবার দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন বাতিল প্রসঙ্গে বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন একটি ভোটের ক্রিয়েটিভিলিটি প্রমান করতে পারেনি, সম্পুর্ন ব্যর্থ হয়েছে। এ কমিশন একটি হাস্যকর প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এ ব্যাপারে কমেন্টস করার কোন প্রয়োজন হয়না। এটা একটা অযোগ্য প্রতিষ্ঠান। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

পরে দিনে সড়ক পথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ