• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

খানসামায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় ১৬ টিমের বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে হোসেনপুর সেভেন স্টার ক্লাবের আয়োজনে ১৬ টিমের ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিয়ন চৌধুরী।
উদ্বোধনকালে লিয়ন চৌধুরী বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। আমাদের সোনার ছেলেরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করেছে।
এ সময় সেভেন স্টার ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন খানসামা থানার এস.আই. গৌতম রায়, ক্লাবের সহ-সভাপতি আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, মীর শামসুল ইসলাম, সেক্রেটারী শিক্ষক নেতা মমিনুল ইসলাম, বিশেষ অতিথি হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাওয়াউল্লা বাবুল, বিশিষ্ট সমাজসেবক রশিদুল ইসলাম, মহিন্দ্র বর্মন, রিজাউল ইসলাম বাবুল, মশিউর রহমান চৌধুরী, ইউপি সদস্য আনিছুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ