• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

“স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কোনো ছাড় নয়”

সিসি ডেস্ক ।। স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়নে যারা বাধা বা উসকানি দেবেন তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ-কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন, তাদের কোনোভাবেই মনোনয়ন দেয়া হবে না। দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ বিষয়ে সকলকে সতর্ক করে দিয়ে বলেন, দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দিবে তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহে রুপান্তরিত হয় না, পার করতে হয় অনেক পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন।
আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ