• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

২০২১ সালের বিশ্বকাপ বাতিল

সিসি ডেস্ক ।। এবার ২০২১ সালের দুটি বিশ্বকাপ বাতিল করার ঘোষণা দিয়েছে ফিফা। ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টুর্নামেন্ট দুটি ২০২৩ সালের আগে আয়োজন করা সম্ভব নয় বলে বৃহস্পতিবার জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। করোনার কারণে আগেভাগেই এই সিদ্ধান্ত নিয়েছে।

এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘কোভিড-১৯ মহামারির কারণে আন্তর্জাতিক স্পোর্টিং ইভেন্টগুলো আয়োজনের চ্যালেঞ্জটা অব্যাহত আছে। আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও চলছে। বিশ্ব পরিস্থিতিও সেভাবে স্বাভাবিক হয়নি, যাতে করে এই দুটি টুর্নামেন্ট আয়োজন করা যায়।’

আরও জানিয়েছে ফিফা ২০২১ সালের টুর্নামেন্ট বাতিল হলেও আয়োজক ঠিক রেখে ২০২৩ সালে এই দুটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সেই লক্ষ্যে আয়োজক দুই দেশের সঙ্গে কাজ করে যাবে তারা। এর আগে ২০২০ সালের ইউরোও স্থগিত হয় করোনার কারণে। আগামী বছরের জুন পর্যন্ত সেটি স্থগিত রয়েছে।

কোপা আমেরিকাও একই সময় পর্যন্ত স্থগিত। আফ্রিকান ন্যাশনস কাপ স্থগিত হয়েছে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত। এবার অপেক্ষার পালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ