• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

খেলাধুলা ডেস্ক ।। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সৌরভের ভাই স্নেহাশিস গাঙ্গুলি।

তার পরিবার জানিয়েছে, সকালে জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। এরপর মাথা ঘুরে পড়ে যান। তার আগে বুকে ব্যথা হচ্ছিল তার। সৌরভকে তাই কলকাতার উডল্যান্ড  হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর-আনন্দবাজার।

হাসপাতাল সূত্রও জানিয়েছে, সৌরভ গাঙ্গুলির অবস্থা স্থিতিশীল। এখনই উদ্বেগের কিছু নেই। তার শরীরে সব রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার কোন নিউরোলজিক্যাল বা কার্ডিওলজিক্যাল সমস্যা ছিল কি-না, খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রথমে তাকে রাখা হয়েছিল ইমার্জেন্সিতে। সেখান থেকে ওয়ার্ডে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর বেশি কিছু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়নি।

পশ্চিমবঙ্গের মহারাজ খ্যাত সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে অবসর নিলেও ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি। প্রথমে পশ্চিমবঙ্গের ক্রিকেটে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রিকেট প্রশাসকের দায়িত্ব, টিভি শো, বিজ্ঞাপনের শ্যুটিং, সামাজিক উদ্যোগে অংশ নেওয়া মিলিয়ে সবসময় ব্যস্ততা লেগেই থাকে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ