• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |

ব্যারিস্টার মওদুদ আহমদ হাসপাতালে

সিসি ডেস্ক ।। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। শনিবার (২ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৯ ডিসেম্বর মওদুদ আহমেদ অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে সিসিইউ-তে ভর্তি হয়েছেন। তিনি ডা. প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে রয়েছেন। মওদুদ আহমদের রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। এখন অনেকটা সুস্থ তিনি।

ভর্তি হবার পর দুবার কভিড-১৯ পরিক্ষা করা হয়েছে। করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ