• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

জাতীয় দলের নির্বাচক হলেন রাজ্জাক

সিসি ডেস্ক ।। আবদুর রাজ্জাককে জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গী হলেন রাজ্জাক। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে নির্বাচক প্যানেলে তিন নম্বর স্থানটি খালি ছিল। মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনই দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির বৈঠক। সেখানেই জাতীয় দলের তৃতীয় নির্বাচক হিসেবে রাজ্জাককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আবদুর রাজ্জাক বলেন, বোর্ডকে ধন্যবাদ, নির্বাচক হিসেবে আমাকে মনোনীত করার জন্য। আমি আমার সর্বোচ্চটা দিতে চেষ্টা করবো নির্বাচক হিসেবে কাজ করতে। নান্নু ভাই, সুমন ভাইয়ের মতো অভিজ্ঞরা রয়েছেন। তাদের সঙ্গে কাজ করতে পারবো, এটা আমার অনেক বড় সৌভাগ্য। সবার কাছে দোয়া চাই, যেন দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ