• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৬ মহানগরে মহাসমাবেশের ঘোষণা বিএনপির

সিসি ডেস্ক ।। দীর্ঘদিন পর রাজনীতির মাঠ উত্তাল করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। হঠাৎ করেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশের ৬ মহানগরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে ৬ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বরিশালের সাবেক মেয়র ও বরিশাল সিটি করপোরেশনে গত নির্বাচনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, ৬ সিটি এলাকার জনগণকে ভোট কারচুপির বিষয়ে জানাতে আমরা ৬ সিটিতে সমাবেশ করব। প্রথম সমাবেশ হবে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে। এরপর ধারাবাহিকভাবে বরিশালে হবে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, ১ মার্চ রাজশাহী ও সবশেষ ৩ মার্চ ঢাকা উত্তর ও ৪ মার্চ ঢাকা দক্ষিণে সমাবেশ হবে।

সংবাদ সম্মেলনে ৫ প্রার্থী তাদের সিটি নির্বাচনে কীভাবে ভোট কারচুপি হয়েছে সে বিষয়ে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহীর মেয়র প্রার্থী সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন। তবে এ সময় খুলনার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মনজুকে দেখা যায়নি। আরো উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ