খেলাধুলা ডেস্ক ।। উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। ১৭৩ বলে ৯ চারে এই মাইলফলক ছুঁলেন লিটল মাষ্টার। তার ক্যারিয়ারের ১০টি সেঞ্চুরির ৭টিই এই চট্টগ্রামের মাটিতে, বাকি ৩টি ঢাকার মাটিতে। এটি তার দশম টেস্ট সেঞ্চুরি অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন লিটন দাস (৫৭)।
৩ উইকেট ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে টাইগাররা। এরপর ব্যক্তিগত ১৮ রানে মুশফিকুর রহীমকে ফিরিয়েছেন রাকিম কর্নওয়াল। মুশির বিদায়ের পর পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে অবিচ্ছিন্ন ১১৭ রানের জুটি গড়েছেন মমিনুল।
বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করে। এরপর ক্যারিবীয়রা প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৯ রানে। প্রথম ইনিংসে ১৭১ রানে এগিয়ে থাকায় মমিনুলদের লিড এখন ৩৫৫, হাতে রয়েছে আরো ৬ উইকেট।