• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘পল্লীবন্ধু’ পদক দেবে জাপা

সিসি ডেস্ক ।। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে ‘পল্লীবন্ধু পদক’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির (জাপা)।

সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সঙ্গীত, শিক্ষা, কৃষি সাংবাদিকতা, শিল্প ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এই ৮টি বিভাগে পল্লীবন্ধু পদক-২০২১ প্রদান করা হবে।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পল্লিবন্ধু-২০২১ পদক দেয়োর লক্ষ্যে জাপা প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীকে আহ্বায়ক এবং এম.এম. নিয়াজ উদ্দিনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পল্লীবন্ধু পদক-২০২১ কমিটির আহ্বায়ক এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ম্যাগাজিন সাব কমিটি ও অর্থ সাব কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, এ কমিটির যুগ্ম-আহবায়ক- প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া এবং লিয়াকত হোসেন খোকা এমপি।

কমিটির অন্য সদস্যরা হলেন- জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, যুগ্ম-মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাখন সরকার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মো. নাজমুল খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ