• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পৌর নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ জাতীয় পার্টির

সিসি নিউজ ডেস্ক ।। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দল জাতীয় পার্টি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ জানান দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এ সময় তার সঙ্গে ছিলেন দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘পটিয়া, লালমনিরহাট, রাঙামাটি ও রামগতি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশাসনের চোখের সামনে ভোটকেন্দ্র দখল করেছে। এ কারণে ভোটকেন্দ্রে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটাররা ভয়ে পালিয়ে গেছেন। তারা ভোট দিতে পারেননি। এটা দেশ ও জাতির জন্য অশনিসংকেত। জাতীয় পার্টি কখনোই প্রশ্নবিদ্ধ নির্বাচন সমর্থন করে না। গণতান্ত্রিক রাজনীতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বিগত স্থানীয় ও জাতীয় নির্বাচন অনিয়মের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। তা থেকে নির্বাচন কমিশন এখনও বের হতে পারেনি।’ গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি মহাসচিব।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘প্রতিটি অভিযোগ তদন্ত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ