• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন |

১০০ বলের টুর্নামেন্টের ড্রাফটে সাকিব-তামিম

খেলাধুলা ডেস্ক ।। করোনাভাইরাসের কারণে গত বছর অনুষ্ঠিত হয়নি একশো ১০০ বলের টুর্নামেন্ট। তবে খুব তাড়াতাড়ি শুরু হবে এই টুর্নামেন্ট। আগামী সোমবার অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এর ড্রাফটে আছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

১০০ বলের টুর্নামেন্টের ড্রাফটে গতবারও ছিলেন এই দুই টাইগার ক্রিকেটার। এবার ড্রাফটে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যের সেরা ক্যাটাগরিতেই আছেন সাকিব-তামিম। তাদের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন বাবর আজম, কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, ডেভিড ওয়ার্নার, কাগিসো রাবাদার মতো টি-টোয়েন্টির বড় তারকারা।

গত আসরের স্কোয়াড থেকে দলগুলোকে ইচ্ছেমতো ক্রিকেটার ধরে রাখার সুযোগ করে দিয়েছে ইসিবি। সব দলই তাই প্রায় গুছিয়ে ফেলেছে তাদের স্কোয়াড।

আগামী সোমবার ড্রাফট অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। পরদিনই জানিয়ে দেওয়া হবে দল পাওয়া ক্রিকেটারদের নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ