• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

অনুমতি ছাড়া বাতিল নয় আওয়ামী লীগের শাখা কমিটি

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ব্যতীত সংগঠনের কোনো শাখার (ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, জেলা ও মহানগর শাখা) কমিটি বিলুপ্ত না করার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

নির্দেশনাটি বলা হয়েছে, সম্মেলন/কাউন্সিল ব্যতীত সংগঠনের যেকোনো পর্যায়ের কমিটি বাতিল করার ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্রের বিধি-বিধান অনুসরণ করতে হবে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন নিতে হবে। নয়তো সংগঠনের কোনো পর্যায়ের কমিটি বিলুপ্ত বা বাতিল করা যাবে না।

একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ-এর কোন শাখা কমিটি উক্ত শাখার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোনো কমিটি বিলুপ্ত বা বাতিল করতে পারবে না।

এতে আরো বলা হয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোনো শাখা কমিটি বিলুপ্ত বা বাতিল করার ক্ষমতা কেবলমাত্র ওই সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের। বাংলাদেশ আওয়ামী লীগ-এর গঠনতন্ত্র অনুযায়ী সহযোগী সংগঠনসমূহ স্ব স্ব সংগঠনের গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীকে সংগঠনের গঠনতন্ত্রের বিধি-বিধান প্রতিপালন করার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ