• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় উপজেলা বিএনপি’র আহ্বায়কের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি’র বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ্।

তিনি বুধবার (৩মার্চ) সকালে খানসামা বাজারে তাঁর নিজস্ব রাজনৈতিক চেম্বারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি যুগ্ম আহবায়কদের কোন ধরনের মূল্যায়ন না করে তিনি নিজের ইচ্ছে মতো কমিটি গঠন থেকে শুরু করে সব কাজ করছেন। এসব অগণতান্ত্রিক প্রক্রিয়া কোন মতেই গ্রহণযোগ্য নয় তাই আহ্বায়কের কার্যক্রমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে না আসা পর্যন্ত কোন কর্মসূচীতে অংশগ্রহণ করব না।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি মুঠোফোনে বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। দলীয় কোন কার্যক্রমেই স্বেচ্ছাচারিতা করা হয় নাই। মিটিং গুলোতে শুধু প্রস্তাব রেখেছিলাম। কেননা বর্ধিত সভায় সিদ্ধান্ত নেওয়ার পর কমিটি অনুমোদনের সময় যুগ্ম আহবায়কদের স্বাক্ষর ও অনুমোদন প্রয়োজন রয়েছে। এটা শুধু ভুল বুঝাবুঝি। এ ভুল বুঝাবুঝির অবসান না হওয়া পর্যন্ত সকল বর্ধিত সভা স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ