• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

নীলফামারীতে টি-১০ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি ।। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নীলফামারীতে কিসামত দোগাছি টি-১০ নাইট ক্রিকেট টুর্ণামেন্টে নওশাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সরকার চ্যালেঞ্জারস।
শুক্রবার রাতে কিসামত দোগাছী মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে সরকার চ্যালেঞ্জার। জবাবে ৮৭ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সবকটি ওভার খেলে চার উইকেটে ৫৮ রান সংগ্রহ করে নওশাদ স্পোর্টিং ক্লাব।
রাবেয়া বালিকা বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমানের সভাপতিত্বে সমাপনী ও পুরষ্কার বিররণী অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দীপক চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান সরকার, জলঢাকা ডিগ্রি কলেজের প্রভাষক জুলফিকার আলী ভুট্ট, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিল, টুর্ণামেন্টের উপদেষ্টা নীলফামারী টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রার্নারআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন। কিসামত দোগাছী যুব সমাজ আয়োজিত টুর্ণামেন্টে মোট ছয়টি দল অংশ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ