• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উইলিয়ামসের সেঞ্চুরিতে ড্রয়ের স্বপ্ন জিম্বাবুয়ের

সিসি খেলাধুলা ডেস্ক ।। পরিস্থিতি যা ছিল তাতে ইনিংস ব্যবধানে হারের সম্ভাবনাই ছিল জিম্বাবুয়ের সামনে। কিন্তু শন উইলিয়ামসের সেঞ্চুরি (১০৬) ও ডোনাল্ড তিরিপানোর হাফ সেঞ্চুরিতে (৬৩) এখন সেই ঝুঁকি আর নেই। তবে, ম্যাচটি হারের দ্বারপ্রান্তেই জিম্বাবুয়ে। তবু আগামীকাল (রবিবার) ম্যাচের শেষ দিন জিম্বাবুয়ে চেষ্টা করবে ম্যাচটি যাতে করে অন্তত ড্র করা যায়।

আবু ধাবিতে গত ১০ মার্চ শুরু হয় আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। হাশমতউল্লাহ শহীদির ডাবল সেঞ্চুরি (২০০*) ও আসগার আফগানের সেঞ্চুরির (১৬৪) উপর ভর করে ৪ উইকেটে ৫৪৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে আফগানরা।

এরপর জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে ২৮৭ রান করে অলআউট হয়। যার ফলে তারা ফলো-অনে পড়ে। গতকাল (শুক্রবার) ম্যাচের তৃতীয় দিন জিম্বাবুয়েকে ফলো-অনে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান।

ফলো-অনে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। কিন্তু এরপর শন উইলিয়ামস ও ডোনাল্ড তিরিপানোর ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। শনিবার ম্যাচের চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেটে ২৬৬ রান। দিন শেষে ১২৪ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন উইলিয়ামস-তিরিপানো।

আফগানিস্তান দলের স্পিনার রশীদ খান ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া জাভেদ আহমদী ১টি ও সৈয়দ শিরজাদ ১টি করে উইকেট শিকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ