• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

বিপিএল অনুষ্ঠিত হচ্ছে না এ বছর

সিসি খেলাধুলা ডেস্ক ।। দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে আর্কষণীয় টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ বছর হচ্ছে না। মুলত জাতীয় দলের খেলোয়াড়দের ব্যস্ত সূচির কারণেই এ বছর বিপিএল আয়োজন করা সম্ভব হচ্ছে না।

নির্ধারিত সময়ে জাতীয় দলের খেলোয়াড়দের না পাওয়ায় এই বছর টুর্নামেন্ট আয়োজন না করার কারণ বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বিপিএল অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু নভেম্বরে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। ডিসেম্বরে নিউজিল্যান্ড দল আসবে বাংলাদেশে। আগামী বছরের জানুয়ারিতে বিপিএলের তারিখ নির্ধারণ করার আহ্বান জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

ঘরোয়া ক্যালেন্ডার প্রস্তুতির জন্য সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর শনিবার ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘জাতীয় দল নভেম্বর মাসে পাকিস্তান সফর করতে পারে। ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। জাতীয় দলের খেলোয়াড় ছাড়া বিপিএল আয়োজন সম্ভব নয়। তাই আগামী জানুয়ারিতে বিপিএল করার পরিকল্পনা করছে গর্ভনিং কাউন্সিল।’

তিনি আরো বলেন, ‘নভেম্বর ও ডিসেম্বর আয়োজনের সুযোগ ছিল। কিন্তু ওই সময় আন্তর্জাতিক সিরিজ রয়েছে। এ বছর বিপিএল হবে না, এটি ইতিবাচক বিষয় নয়। আমাদের বলা উচিত, আগামী বছরের জানুয়ারি বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ