• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সেঞ্চুরির পর বল হাতে চমক দেখালেন নাসির

খেলাধুলা ডেস্ক ।। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে অনবদ্য সেঞ্চুরির পর বল হাতেও চমক দেখালেন নাসির হোসেন। রংপুর বিভাগের হয়ে দারুণ এক শতক হাঁকানোর পর বল হাতেও ভালো করছেন এই অল-রাউন্ডার। দুর্দান্ত স্পিন ঘূর্ণিতে ৪ উইকেট তুলে নেন তিনি।

বিতর্ক পেছনে ঠেলে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রংপুর বিভাগের হয়ে মাঠে নেমেছেন নাসির। বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে রংপুরের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই দ্বিতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তৃতীয় দিনের শুরুতে অপেক্ষার অবসান ঘটিয়ে সেঞ্চুরিও তুলে নেন এই ডানহাতি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি নাসিরের অষ্টম সেঞ্চুরি।

এদিকে নাসিরের ১১৫ রানের দারুণ ইনিংসে ভর করেই নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৩০ রানের সম্মানজনক সংগ্রহ পায় রংপুর। এরপর বল হাতেও জ্বলে ওঠেন নাসির। মাত্র ৯.৫ ওভার বল ঘুরিয়ে তুলে নেন ৪ উইকেট। রান খরচ করেন মাত্র ২১টি। তার বলে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ১টি।

নাসিরের ৪ উইকেটের পাশাপাশি সোহরাওয়ার্দী শুভ ৩টি ও মাহমুদুল হাসান ২টি করে উইকেট তুলে নিলে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় ঢাকার দ্বিতীয় ইনিংস। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৫ রান তুলেছিল ঢাকা। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে রংপুর। জিততে হলে এখনও ২২৯ রান করতে হবে নাসিরদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ