• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নরেন্দ্র মোদির সঙ্গে মাশরাফি-সাকিবদের সাক্ষাৎ

সিসি নিউজ ডেস্ক ।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে শুক্রবার ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় পৌঁছানোর পর বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশের একাধিক কৃতীর সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদি।

এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। এছাড়া বাংলাদেশ নারী দলের তারকা ক্রিকেটার সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া ও চলচ্চিত্র পরিচালক রেদোয়ান রনি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ‘সম্মানিত বোধ’ করছেন সাকিব আল হাসান। একই সঙ্গে নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসাও করেছেন তিনি।

এক ভিডিওতে সাকিব আল হাসান বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি। বাংলাদেশে তাঁর এই সফরে দুই দেশই লাভবান হবে। তিনি ভারতকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিচ্ছেন। আমার বিশ্বাস তাঁর নেতৃত্বে ভারত আরো সমৃদ্ধি অর্জন করবে। আশা করি, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিনে দিনে ভবিষ্যতে উন্নত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ