• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ট্রফি জিততে পারল না বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক ।। টানটান উত্তেজনাপূর্ণ ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ২-১ গোল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। আর এর মধ্যদিয়ে প্রতিযোগিতার ট্রফি হাতছাড়া হলো জেমি ডের শিষ্যদের। চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিজেদের কাছেই রেখে দিল হিমালয়ের দেশটি।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকে নেপাল। একের পর এক অতর্কিত আক্রমণের ফল হিসেবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ম্যাচের ১৮তম মিনিটেই। বাংলাদেশি গোলরক্ষক আনিসুর রহমান জিকো দারুণ এক সেভ করেছিলেন কর্নারের বিনিমিয়ে। ওই কর্নার থেকেই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ডিফেন্ডারের ফিরিয়ে দেয়া বল বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান সানজগ রাই।

৪১তম মিনিটে গোছালো আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে নেপাল। রনজিত ধিমালের পাস পেয়ে সংযোগ নিখুঁত টোকায় বল বাড়ান বিশাল রায়ের উদ্দেশে। ডান পায়ের নিখুঁত শটে অনায়াসে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। ফলে ২-০ গোল ব্যবধান নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে লাল-সবুজের জার্সিধারীরা। আর সফলতাও পায়। কিন্তু জেমি ডের শিষ্যদের পক্ষে ড্র কিংবা জয়ের কোনোটিই সম্ভব হয়নি। ৮৩ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে সুফিল হেডে গোল করে ব্যবধান ১-২ করেন। শেষ পর্যন্ত ১-২ গোলের হারেই ২২ বছর পর নেপালের কাঠমান্ডুতে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ১৯৯৯ সালে এই স্টেডিয়ামেই নেপালকে ফাইনালে হারিয়ে বাংলাদেশ এসএ গেমসে প্রথম স্বর্ণ জিতেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ