• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বাংলাদেশের নারী স্ট্রাইকার কৃষ্ণা একাই করলেন ৭ গোল

খেলাধুলা ডেস্ক ।। এবারও মেয়েদের ফুটবল লিগে শক্তিশালী দল গঠন করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বুধবার শুরু হওয়া লিগের প্রথম ম্যাচেই তাদের শক্তি দেখা গেছে মাঠে। উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংস ১৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রংপুর থেকে প্রথমবার খেলতে আসা সদ্যপুস্করিনী যুব এসসিকে। ১৪ গোলের ৭টিই করেছেন স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার।

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বসুন্ধরা চেপে ধরে রংপুরের দলকে। প্রথমার্ধে বিজয়ী দল ৫-০ গোলে এগিয়ে ছিল। কৃষ্ণা ২, ২৩, ৫০, ৫৩, ৬৩, ৮২ ও ৮৯ মিনিটে জাল খুঁজে পেয়েছেন। ৭ গোল করে কৃষ্ণা বলেছেন, ‘এত গোল করবো ভাবিনি। সতীর্থরা সাহায্য করেছে। আসলে ভালো খেলাটাই লক্ষ্য। দলের জয়টাই বড়।’

এছাড়া শিউলি আজিম পেয়েছেন ৪ গোল। ৬, ৩৭, ৪৫ ও ৫৮ মিনিটে লক্ষ্যভেদ করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন তিনি।

আরেক স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না ৭৪ ও ৭৯ মিনিটে দুটি গোল পান। আর অধিনায়ক সাবিনা খাতুন ৩১ মিনিটে একটি গোল করেছেন। রংপুরের দলের হয়ে তনিমা বিশ্বাস ৪৮ মিনিটে এক গোল শোধ দিয়েছেন।

এবারের মেয়েদের লিগে অংশ নিয়েছে ৮ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ