• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

গ্রিজম্যানের তিন সন্তানের জন্ম একই দিনে

খেলাধুলা ডেস্ক ।। তৃতীয়বারের মতো বাবা হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা আঁতোয়া গ্রিজম্যান। বৃহস্পতিবার (৮ এপ্রিল) জন্ম হয় ছেলে আলবা গ্রিজম্যানের। অবাক করা বিষয় হলো তার আগের দুই সন্তানেরও জন্ম ৮ এপ্রিল!

গ্রিজম্যান আজ তার ক্লাব বার্সেলোনার নির্ধারিত অনুশীলনে ছিলেন না। অনেকেই মনে করেছিলেন আবারো হয়তো ইনজুরিতে পড়েছেন। প্রকৃত কারণ জানা গেলো গ্রিজম্যান টুইটারে তৃতীয় সন্তানের সংবাদ দেওয়ার পরেই।

ছোট এক টুইটে তিনি সন্তানের নাম জানিয়ে লেখেন, ‘আলবা গ্রিজম্যান, ৮ এপ্রিল, ১০টা ২৪।’ তার আগের দুই সন্তান মিয়া গ্রিজম্যানের জন্ম ২০১৬ ও আমারো গ্রিজম্যানের জন্ম ২০১৯ সালের ৮ এপ্রিল।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন এফসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে গ্রিজম্যান ও তার প্রথম সন্তানের একটি ছবি দিয়ে লেখে, গ্রিজম্যান তৃতীয়বারের মতো বাবা হয়েছেন। তার সবগুলো সন্তানের জন্ম একই দিনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ