• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাতে আইপিএল মাতাবেন সাকিব

খেলাধুলা ডেস্ক ।। ভারতীয় জমজমাট ঘরোয়া প্রতিযোগিতা আইপিএলের ১৪তম আসরে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ সাকিবের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এবারের আইপিএলে যেহেতু কোনো হোম ভেন্যু নেই তাই কলকাতা ও হায়দরাবাদের এই ম্যাচটি হবে চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে। আর আজকের ম্যাচটিতেই মাঠে নামবেন সাকিব আল হাসান।

কলকাতা নাইট রাইডার্সের একাদশে সাকিব সুযোগ পেয়ে যাবেন স্পিন অলরাউন্ডার হিসেবে। আর এর মাধ্যমে ফের কলকাতায় প্রত্যাবর্তন হচ্ছে তার। সাকিব এখন পর্যন্ত আইপিএলে ৬৩টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলো খেলে ৭৪৬ রান করেছেন। হাফসেঞ্চুরি করেছেন দুটি। তার সর্বোচ্চ রান ৬৬। অন্যদিকে উইকেট নিয়েছেন ৫৯টি। তার সেরা বোলিং ফিগার হলো ১৭ রানে ৩ উইকেট।

আইসিসির নিষেধাজ্ঞার কারণে আইপিএলের গত আসরে খেলতে পারেননি সাকিব আল হাসান। এরপর তার পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদ তাকে ছেড়ে দেয়। এ বছর হওয়া নিলামে সাকিবকে ফের দলে ভেড়ায় কলকাতা। তাকে অবশ্য খুব সহজেই তারা পেয়ে যায়নি। সাকিবকে পেতে শাহরুখ খানের দলকে খরচ করতে হয় ৩ কোটি ২০ লাখ রুপি।

এদিকে সাকিব যখন আইপিএল খেলা নিয়ে ব্যস্ত থাকবেন ঠিক সেই সময় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে বাংলাদেশ জাতীয় দল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ