• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় না ফেরার দেশে বিসিবির সাবেক পরিচালক

সিসি নিউজ ।। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী। তিনি জানান, এদিন ভোর ৪টার দিকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এম এ গফুরের।

গত ৫ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এম এ গফুরের শ্বাসকষ্টসহ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল।

এম এ গফুর গত ২ এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন । সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হলে ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, রংপুরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ