• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লেস্টারসিটি এফএ কাপের ফাইনালে

খেলাধুলা ডেস্ক ।। আগের দিন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠেছে চেলসি। পশ্চিম লন্ডনের ক্লাবটি অপেক্ষায় ছিল ফাইনালের প্রতিপক্ষের। এ যাত্রায় জায়ান্ট দল লেস্টারসিটিকে পেয়েছে চেলসি। রোববার রাতে দ্বিতীয় সেমিফাইনালে সাউদ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নপূরণের খুব কাছে চলে এসেছেলেস্টার সিটি।

প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠা লেস্টার দ্বিতীয়ার্ধের দশম মিনিটে জয়সূচক গোলটি পায়। ডি-বক্সে ইহেনাচোর প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ফেরে, এরপর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

এর আগে চারবার প্রতিযোগিতাটির ফাইনাল খেলে প্রতিবার শূন্য হাতে ফিরতে হয়েছিল লেস্টারকে। এবার ফুরোবে তাদের শিরোপার অপেক্ষা? জবাব মিলবে আগামী ১৫ মের ফাইনালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ