• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

প্রথম টেস্টের স্কোয়াডে শরিফুল

খেলাধুলা ডেস্ক ।। বুধবার ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। পাল্লেকেলেতে এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এবার প্রথম টেস্ট খেলবে মুমিনুল হকরা। ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে একেবারেই নতুন মুখ শরিফুল ইসলাম।  যুব বিশ্বকাপজয়ী এ পেসারের কিছুদিন আগে নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল।

শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ পেস আক্রমণে জোর দিয়েছে। নবাগত শরিফুল বাদে রয়েছেন আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন। দলে ফিরেছেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসার ২০১৭ সালে শেষ দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেছিল। বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই টেস্ট স্কোয়াড থেকে বড় পরিবর্তন আনেনি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।সেই জয়ও বাংলাদেশকে আশার আলো দেখাতে পারে।

বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ