• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

পয়েন্টের খাতা খুললো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক ।। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও এই ম্যাচগুলোর জয়-পরাজয় পয়েন্ট টেবিলে কোনও প্রভাব ফেলছে না। ইতিমধ্যে আইসিসি টেস্ট চ্যাপিয়নশিপের দুই ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালিস্ট নিশ্চিত হয়ে যাওয়ার পর এতদিনে এসে পয়েন্টের খাতা খুললো বাংলাদেশের।

ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচ ম্যাচ খেলে সবক’টিতেই হেরেছিল মুমিনুল হকরা। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ ম্যাচে এসে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। রবিবার ক্যান্ডি টেস্ট নিস্প্রাণ ড্রতে শেষ হয়। আর এতেই দুই দল পায় সমান ২০ পয়েন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মোট পয়েন্ট ১৪০ হলেও বাংলাদেশের মাত্র ২০।

৬ সিরিজে ১৭ ম্যাচ খেলে ৫২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারতের অবস্থান। তাদের পরে ৫ সিরিজে ১১ ম্যাচে ৪২০ পয়েন্ট নিয়ে আছে নিউজিল্যান্ড। আগামী জুনে সাউদাম্পটনে দুই দলের ফাইনাল হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ