• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

খেলাধুলা ডেস্ক ।। কঠোর জৈব সুরক্ষার মধ্যেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এখন পর্যন্ত ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হলেও মাঝপথে করোনায় আক্রান্ত শুরু হতে শুরু করেছেন ক্রিকেটার ও স্টাফরা। এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট চালু রাখতে হিমশিম খাচ্ছে আয়োজকরা। ফলে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

আইপিএলে করোনাভাইরাসের আক্রমণ শুরু হয় কলকাতা নাইট রাইডার্সকে দিয়ে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলার পর ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামার আগে করোনায় আক্রান্ত হন দলটির দুই সদস্য-বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র। ফলে স্থগিত হয় সে ম্যাচটি।

এরপরই খবর আসে চেন্নাই সুপার কিংস শিবিরেও হানা দিয়েছে করোনাভাইরাস। দলটির বোলিং কোচ বালাজি ও তিনজন স্টাফ আক্রান্ত হওয়ায় অনুশীলন বাতিল করা হয়। শুধু তাই নয়, বুধবার (৫ মে) অনুষ্ঠিত হতে যাওয়া চেন্নাই এবং রাজস্থান রয়্যালসের ম্যাচও স্থগিত করা হয়।

মঙ্গলবার (৪ মে) রাতে মাঠে নামার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইরাজার্স হায়দ্রাবাদের। কিন্তু এই ম্যাচের আগেই করোনা আক্রান্ত হয়েছেন হায়দ্রাবাদের ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। এছাড়া দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রও করোনায় আক্রান্ত বলে খবর পাওয়া যায়। এমন দিশেহারা অবস্থায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ