• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বিশ্বকাপ আর্চারিতে ফাইনালে নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী

সিসি নিউজ ।। সুইজারল্যান্ডের লুজানে চলমান বিশ্বকাপ আর্চারি স্টেজ টুতে রিকার্ভ মিশ্র ইভেন্টে ফাইনালে বাংলাদেশের হয়ে জায়গা করে নিয়েছেন দিয়া সিদ্দিকী ও রোমান সানা জুটি। এ জুটির মধ্যে নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী।

ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে ৫-৩ সেটে হারিয়েছেন বাংলাদেশের এই দুজন আর্চারি। আগামীকাল রোববার স্বর্ণ জয়ের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

এর আগে ১/১২ এর খেলায় ৫-৩ সেট পয়েন্টে ইরানকে এবং ১/৮ এর খেলায় ৫-১ সেট পয়েন্টে জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। আর কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেন তারা।

উল্লেখ্য যে, ২০১৯ সালে ইসলামিক সলিডারিটি আরচারির আন্তর্জাতিক আসরে দিয়া সিদ্দিকী প্রথম স্বর্ণ জয় করেন। জাতীয় আরচারি দলের অন্যতম সদস্য দিয়া প্রথম আন্তর্জাতিক অভিষেকেই স্বর্ণপদক জয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দেন।

নীলফামারীর পাইকপাড়া মধ্য হারওয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক নূর আলম সিদ্দিকীর দু’ছেলে আর এক মেয়ের মধ্যে বড় দিয়া সিদ্দিকী। দিয়া সকাল হলেই বই নিয়ে ছুটতেন নীলফামারীর আনন্দ নিকেতন মডেল স্কুলে। টিফিন পিরিয়ডে মাঠে খেলাধুলা করতেন।

দুপুরে এসে মায়ের সঙ্গে হাত লাগাতেন সংসারের কাজে। সাংসারিক কাজে মা শাহনাজ বেগম সহযোগিতা করলেও তার মন পড়ে থাকত খেলার মাঠে। তবে সেভাবে বড় কোনো জায়গায় তার খেলা হয়ে ওঠেনি। সেই সুযোগটি এসে যায় ২০১৬ সালে সপ্তম শ্রেণীতে পড়ার সময়। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ ওই বছরের নভেম্বরে সারা দেশের মতো নীলফামারীতেও আয়োজন করে প্রতিভা অন্বেষণ কর্মসূচির।

দিয়ার উচ্চতা (৫ ফুট ৪ ইঞ্চি) দেখে নীলফামারী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলাম তীর ধনুকের (আরচারি) খেলাতেই তাকে মনোনিবেশ করতে বলেন। দিয়া শিক্ষকের পরামর্শ অনুযায়ী নিয়মিত অনুশীলন করেন। তার পরিশ্রম সুফল বয়ে আনে।

নীলফামারীতে আরচারির প্রাথমিক বাছাইয়ে টিকে যান দিয়া। পরবর্তী সময়ে সুযোগ পান বিকেএসপিতে ভর্তির। এক মাসের অনুশীলন ক্যাম্প শেষে ভর্তি হন বিকেএসপিতে। বর্তমানে এ প্রতিষ্ঠানে একাদশ শ্রেনীর শিক্ষার্থী।

দিয়া সিদ্দিকীর বাবা নুর আলম সিদ্দিকী জানান, আমার মেয়ে বাংলাদেশের হয়ে বিশ্বের কাছে প্রতিনিধিত্ব করছে যা নীলফামারীবাসীসহ পুরো দেশের জন্য গর্বের বিষয়। আপনারা সবাই দোয়া করবেন রিকার্ভ মিশ্র ইভেন্টে দিয়া সিদ্দিকী ও রোমান সানা জুটি যেন বাংলাদেশের হয়ে ফাইনালে জিততে পারে। দিয়া সিদ্দিকীও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ