• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

নীলফামারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী দিনে গোড়গ্রাম ও টুপামারী ইউনিয়নের জয়

সিসি নিউজ ।। নীলফামারী সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধনী দিনে জয় পেয়েছে গোড়গ্রাম ও টুপামারী ইউনিয়ন দল।

শনিবার বেলা তিনটায় শেখ কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে গোড়গ্রাম ও চওড়া বড়গাছা ইউনিয়ন দল অংশগ্রহণ করে।
নির্ধারিত ৯০মিনিটের খেলায় গোড়গ্রাম ইউনিয়ন ২-০ গোলে চওড়া ইউনিয়নকে হারিয়ে উদ্বোধনী ম্যাচে জয় পায়।
দিনের অপর ম্যাচে টুপামারী ইউনিয়ন দল লক্ষীচাপ ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে জয় পায়।
এরআগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার জানান, এতে ১৫টি দল অংশগ্রহণ করছে। আগামী ২জুন উপজেলা পর্যায়ের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
সরকারী নির্দেশনা অনুযায়ী দর্শকশূণ্য এই খেলা অনুষ্ঠিত হয় শেখ কামাল স্টেডিয়ামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ