• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ দিনে ১২ ম্যাচ

খেলাধুলা ডেস্ক ।। বৃষ্টির কারণে চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দুই দিন পিছিয়ে দিয়েছিল ঢাকা মহানগরীর ক্রিকেট কমিটি (সিসিডিএম)।কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সড়ে এসে নতুনভাবে সিসিডিএম জানিয়েছে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরের দুই রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ৪ দিনের মিরপুরে ১২ ম্যাচ হবে।

বিকেএসপির দুই মাঠে প্রতিদিন চার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আজকের বৃষ্টিতে মাঠ জলাবদ্ধ হয়ে পড়ায় মিরপুরে ম্যাচ আয়োজনে নতুন সিদ্ধান্ত নেয় সিসিডিএম। তিন ভেন্যু মিরপুর, বিকেএসপি তিন নম্বর মাঠ ও বিকেএসপির চার নম্বর মাঠে একদিনে ছয়টি করে ম্যাচের সূচি ছিল। কিন্তু দুই দিনে ছয়টি ম্যাচ আয়োজন করবে মিরপুর স্টেডিয়াম।

আজকের বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারেনি। যা আগামীকাল অনুষ্ঠিত হবে। তৃতীয় রাউন্ডের ছয়টি ম্যাচ মিরপুরে হবে ৪ ও ৫ জুন। এতে বন্ধ থাকা দুই টি দিন ২ ও ৫ জুনও খেলা হবে। মিরপুরে প্রতিদিন তিনটি ম্যাচ শুরু হবে যথাক্রমে সকাল ৯টায়, দুপুর ১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬ টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ