• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ঢাকা প্রিমিয়ার লিগে আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক

খেলাধুলা ডেস্ক ।। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। এরই সুবাদে মাত্র ১১১ রানে গুটিয়ে গেছে রূপগঞ্জের ইনিংস।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। এরপরও চাপটা সামলে নিয়েছিলেন দলীয় ব্যাটসম্যানরা। কিন্তু ব্রাদার্সের এক আলাউদ্দিন বাবুর বোলিং তোপেই ধস নেমেছে রূপগঞ্জের ব্যাটিং লাইপআপে।

অবশ্য হ্যাটট্রিক পূরণ করতে তার বল করা লেগেছে দুই ওভার। এই তিন উইকেটের প্রথম শিকার মুক্তার আলি। ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরের শর্ট বল উড়িয়ে পুল করেন মুক্তার। ব্যাটের ওপরের দিকে লেগে বল ওঠে আকাশে। মিড উইকেট সীমানা থেকে অনেকটা ভেতরে দৌড়ে দারুণ ডাইভিং ক্যাচ নেন নাঈম জুনিয়র।

পরের বলটি ছিল শরীর তাক করা স্লোয়ার বাউন্সার। এবার সোহাগ গাজী স্লগ করার চেষ্টা করেন, বল তার গ্লাভসে ছোবল দিয়ে আশ্রয় নেয় কিপারের গ্লাভসে।

পরের ওভারের প্রথম বলে নাবিল সামাদকে ফিরিয়ে আলাউদ্দিন পূর্ণ করেন হ্যাটট্রিক। অফ স্টাম্পে রাখা শর্ট বলে নাবিল সামাদ উড়িয়ে মারার চেষ্টা করেন, বল থাকে বৃত্তের ভেতরই। ক্যাচ নেন মিজানুর রহমান।

এদিন ৩.১ ওভার বল করে মাত্র ২১ রানের খরচায় ৪ উইকেট তুলে নেন আলাউদ্দিন বাবু। এটি তার ঘরোয়া ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক এবং টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ