• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

কোপার দল ঘোষণা করল আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক ।। নানা নাটকীয়তার পর বুধবার কোপা আমেরিকার দল ঘোষণা করে ব্রাজিল কোচ তিতে। এবার নেইমারদের একদিন পর দল ঘোষণা করল লাতিন আমেরিকার আরেক শক্তিশালী দল আর্জেন্টিনা। লিওনেল মেসিকে অধিনায়ক করে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেন দলীয় কোচ লিওনেল স্কালোনি।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ খেলতে না পারা গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানিকে নিয়ে সংশয়ের দেখা দিলেও শেষ পর্যন্ত ফিরেছেন তিনি। তার সঙ্গে আগের দুই ম্যাচে চোটের কারণে না থাকা লুকাস আলারিওকেও এই স্কোয়াডে রেখেছেন কোচ স্ক্যালোনি।

এদিকে স্কোয়াড থেকে বাদ পড়েছেন চার জন ফুটবলার। তারা হলেন- হুয়ান ফয়েথ, লুকাস ওক্যাম্পোস, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও হোসে পালোমিনোকে । ফলে এদের দর্শক হয়েই দেশের সমর্থন যোগানো ছাড়া মাঠে নামা সম্ভব নয়।

উল্লেখ্য, আগামী সোমবার ব্রাজিলে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের পর্দা উঠছে। এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে চিলির মোকাবেলা করবে মেসির দল।

২৮ সদস্যের আর্জেন্টিনার দল:

ফ্র্যাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো, গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, লুকাস মার্তিনেজ, হেরমান পেজ্জেলা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল প্যালাসিওস, গিদো রদ্রিগেজ, নিকলাস ডমিঙ্গেজ, আলেহান্দ্রো ‘পাপু’গোমেজ, লিওনেল মেসি, নিকলাস গঞ্জালেজ, লাওতারো মার্টিনেজ, সার্জিও আগুয়েরো, আনহেল কোরেয়া, আনহেল ডি মারিয়া, হোয়াকিন কোরেয়া, ও লুকাস আলারিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ