• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

লাথি মেরে স্ট্যাম্প ভাঙলেন সাকিব

খেলাধুলা ডেস্ক ।। মাঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাজে ব্যবহারের ঘটনা ফের একবার প্রত্যক্ষ করল ক্রিকেট বিশ্ব। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নয়, ঢাকা প্রিমিয়ার লিগের(ডিপিএল) খেলায় আম্পায়ারের উপর চটে গিয়ে পা দিয়ে লাথি মেরে স্ট্যাপ ভাঙলেন এই ক্রিকেট তারকা।

যেখানে ঐতিহ্যবাহী দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের খেলা, সেখানে উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক। তবে ব্যাট-বলের উত্তেজনা নয়। উত্তেজনার মাত্রার চরমে উঠেছে আম্পায়ারের সঙ্গে সাকিবের বাজে ব্যবহারের কারণে।

আবাহনীর তখন ৩ উইকেটে ২১ রান। পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন করেন, আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনড়। জানিয়ে দেন সেটা নট আউট।

আম্পায়ারের এমন সিদ্ধান্তে রেগে যান মোহামেডান অধিনায়ক। এরপরই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসেন সাকিব আল হাসান। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন।

ক্ষমা চাইলেন সাকিব

মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন সাকিব আল হাসান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহামেডানের অধিনায়ক সাকিব বলেছেন, ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি করবেন না তিনি।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব  লিখেছেন, ‘প্রিয় অনুসারীরা, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার মেজাজ ধরে রাখতে পারিনি। ম্যাচটি যারা দেখেছেন, বিশেষ করে যারা বাড়ি থেকে ম্যাচটি দেখেছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের উচিত হয়নি এভাবে প্রতিক্রিয়া জানানো। কিন্তু কখনও কখনও এমনটা হয়ে যায়। এই মানবিক ভুলের জন্য আমি দল, পরিচালনা কমিটি, টুর্নামেন্টের অফিসিয়ালস এবং সাংগঠনিক কমিটির কাছে ক্ষমা চাই। আশা করি ভবিষ্যতে আর এর পুনরাবৃত্তি করবো না। ধন্যবাদ, আপনাদের ভালোবাসি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ