• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

খেলাধুলা ডেস্ক ।। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর-সূচি চূড়ান্ত হয়েছে। ১ মাসের দীর্ঘ এই সিরিজে ১টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন লাল সবুজের প্রতিনিধিরা।

সোমবার (২১ জুন) দুপুরে মুঠোফোনে সফর চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, ‘ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত হয়েছে। ২৮/২৯ জুন ক্রিকেটাররা জিম্বাবুয়ে যাবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৭জুলাই থেকে শুরু হবে খেলা। ম্যাচের সময়ের কোনো পরিবর্তন হয়নি।‘

সিরিজ শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে টেস্ট। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিনটি ওয়ানডে। একদিনের ক্রিকেটের পর ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজ।

করোনা ভাইরাসের কারণে জিম্বাবুয়েতে এখন ক্রীড়াকার্যক্রম বন্ধ।  ভাইস প্রেসিডেন্ট কনস্ট্যান্টিনো চিভেঙ্গা গত শনিবার ঘোষণা দেন, করোনার নতুন ঢেউয়ে সব ধরনের জনসমাগম ও ক্রীড়া কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এই ঘোষণার পরেই বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছিলেন সফর নিয়ে তারা আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত তাই হলো।

নিজাম উদ্দিন বলেছিলেন, ‘করোনার সংক্রমনের ফলে ওদের সরকার সব ধরণের স্পোর্টস বন্ধ করেছে। জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে তারা ক্রিকেট চালিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে। ওদের সিইও’র সাথে সকালে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন তারা সরকারের সাথে সিরিজ গড়ানোর লক্ষ্যে আলোচনা করছে এবং তারা আশাবাদী। আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। তারা সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ