• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

তাসকিনের অভিষেক ফিফটি, বাংলাদেশের ৪০০

খেলাধুলা ডেস্ক ।। প্রত্যাবর্তনের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত সেঞ্চুরির পর এবার টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। আর সেই সঙ্গে দলীয় সংগ্রহ চারশো পেরিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪০১ রান।

২৭০ রানে অষ্টম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর থেকেই তাসকিনকে নিয়ে প্রথমদিন শেষ করেন মাহমুদউল্লাহ। দ্বিতীয়দিনেও দুজনের ব্যাট থেকে আসছে রান। আর ইতোমধ্যেই নবম উইকেট জুটিতে অপ্রতিরোধ্য ১৩১ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটসম্যান।

১০৯ রানে মাহমুদউল্লাহ এবং ৫২ রানে অপরাজিত রয়েছেন তাসকিন আহমেদ।

এর আগের ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফররত বাংলাদেশ দলের। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই জিম্বাবুইয়ান পেসার মুজারাবানির বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ হাসান। আউট হওয়ার পূর্বে ব্যক্তিগত রানের খাতার কিছুই যোগ করতে পারেননি তিনি।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা নাজমুল হাসান শান্তকেও সুবিধা করতে দেননি মুজারাবানি। তার বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শান্ত। সাজঘরে ফেরান আগে তিনি করেন মাত্র ২ রান।

তৃতীয় উইকেটে জুটিতে চাপ সামলে দলের হাল ধরেন যাচ্ছেন সাদমান-মুমিনুল। এ সময় দুজন মিলে তুলেন ৬০ রান। ৬৪ বলে ২৩ রান করে আউট হন সাদমান। পরের উইকেটে মুশফিকুর রহিম নিয়ে আরো প্রতিরোধের চেষ্টা করেন মুমিনুল। কিন্তু অধৈর্য্য হয়ে মুশফিক ফিরেছেন ব্যক্তিগত ১১ রান। আর টেস্টে ফিরে ব্যাট হাতে কিছুই করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ৫ বলে করেছেন মাত্র ৩ রান।

এদিকে আপনতালে খেলতে থাকা দলীয় অধিনায়ক মুমিনুল হক ক্যারিয়ারের আরো একটি ফিফটি তুলে নেন। এরপর দেখে-শুনেই খেলছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৭০ রানে মেয়ার্সের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন মুমিনুল।

১৩২ রানে ৬ উইকেট হারানোর পর কিছুটা ভীতি সঞ্চার হয়েছিলো টাইগার শিবির। এমন সময় দলের হয়ে ক্রিজে খুঁটি গাড়েন লিটন-মাহমুদউল্লাহ। সপ্তম উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ১৩৮ রানের জুটি। হাফসেঞ্চুরি পূর্ণ করার পর হাঁটছিলেন সেঞ্চুরির পথেই। কিন্তু ৯৫ রানে ডোনাল্ড তিরিপানোর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। পরেই বলেই আউট হয়েছে বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ