• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

১৮ গোল করে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

খেলাধুলা ডেস্ক ।। বাংলাদেশ নারী প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। তবে এখনো তাদের হাতে একটি ম্যাচ বাকি আছে। আর ১৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতাউর রহমান ভুঁইয়া স্পোর্টিং ক্লাব। তাদের চেয়ে বসুন্ধরা কিংসের ৬ পয়েন্ট বেশী।

শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে মাঠে নামে কিংসের মেয়েরা। সেই ম্যাচে ১৮-০ গোলে বড় জয় পায় এবং চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস।

চ্যাম্পিয়ন হতে বসুন্ধরা কিংসের প্রয়োজন ছিল এক পয়েন্ট। সেই পয়েন্ট নিয়েই জয় উল্লাসে মেতে ওঠে কিংসের মেয়েরা।

কিংসের স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার একাই করেছেন পাঁচ গোল। চার গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। হ্যাট্রিক করেছেন শামসুন্নাহার জুনিয়র। জোড়া গোল করেছেন সানজিদা আক্তার। এছাড়া ১টি করে গোল করেছেন আনায় মুঘনি, মনিকা চাকমা ও সুমাইয়া। বাকি ১টি গোল এসেছে আত্মঘাতী থেকে।

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেও গত আসর থেকে এই আসরে গোলের দেখা কম পেয়েছে কিংস। ১১৯টি গোল করেছিলো গত আসরে। এবার ১৩তম ম্যাচ পর্যন্ত করেছে ১০৭টি গোল। যার মধ্যে কৃষ্ণা রানী সরকার করেছেন সর্বোচ্চ ২৪ এবং অধিনায়ক সাবিনা খাতুন করেছেন ২১ গোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ