• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

‘অ্যান্টি সেক্স বেড’ অলিম্পিকে নতুন সংযোজন

খেলাধুলা ডেস্ক ।। টোকিও অলিম্পিক শুরু শুক্রবার। যে মহামারিতে গত বছর অলিম্পিক হয়নি, এবারও পিছু ছাড়ছে না ভয়ংকর ভাইরাস! একটু অন্য পরিবেশেই এবার হচ্ছে অলিম্পিক। করোনা সচেতনতা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আয়োজকেরা। এটির অংশ হিসেবে সর্বশেষ সংযোজন ‘অ্যান্টি সেক্স বেড’! খেলোয়াড়দের জন্য বেডগুলো এমনভাবে তৈরি হয়েছে যে একজনের বেশি মানুষ খাটে উঠলে তা ভেঙে যাবে!

অলিম্পিক ভিলেজে প্রবেশ করার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। খেলোয়াড় ও অলিম্পিকের সঙ্গে জড়িত সবাইকে চার দিন পরপর করোনা পরীক্ষা করাতে হবে। অলিম্পিকের স্বাস্থ্যবিধিতে আরও বলা হয়েছে, অলিম্পিকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বাস বা ট্রেনের মতো কোনো গণপরিবহনে যাতায়াত করতে পারবেন না। প্রয়োজনে অলিম্পিক থেকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হবে খেলোয়াড়দের। অলিম্পিক ভিলেজের মধ্যে বাইরের মানুষদের সঙ্গে মেলামেশাও বন্ধ।

সংক্রমণ প্রতিরোধে ভিলেজে কেউ যেন শারীরিক সম্পর্ক স্থাপন না করেন, সে লক্ষ্যেই এই অ্যান্টি সেক্স বেড! অলিম্পিকের রীতি অনুযায়ী গেমস ভিলেজে ঢোকার সময় কনডম বা জন্ম নিরোধক দেওয়া হয়। এবার সেখানে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা হচ্ছে সেগুলো না ব্যবহার করে স্মারক হিসেবে দেশে নিয়ে যাওয়ার।

এত কিছুর পরও করোনা ঢুকে পড়েছে গেমস ভিলেজে। গতকাল একজন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। তিনি অ্যাথলেট ছিলেন না। তবে আজ অবশ্য দুজন অ্যাথলেট করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। টোকিও অলিম্পিককে ঘিরে শুরু থেকেই সংশয়ের মেঘ। তবু আয়োজকদের চেষ্টার কমতি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ