খেলাধুলা ডেস্ক ।। ক্যারিয়ার সেরা স্কোর করে টোকিও অলিম্পিকে রিকার্ভ মিশ্র দ্বৈতের টিকিট পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। শুক্রবার সকালে নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী তার ক্যারিয়ার সেরা ৬৩৫ স্কোর করে টোকিও অলিম্পিকের রিকার্ভের র্যাংকিং রাউন্ডে ৩৬তম হন।
অন্যদিকে রোমান সানা তার ক্যারিয়ার সেরা ৬৮৬ স্কোর অতিক্রম করতে না পারলেও ৬৬২ স্কোর করে সতেরতম হয়েছেন। একইসঙ্গে গেমসে শীর্ষ ১৬ নম্বর দেশের মধ্যে থেকে মিশ্র দ্বৈতে খেলার টিকিটও নিশ্চিত করেছেন তারা।
রোমান সানা ও দিয়ার মিলিত স্কোর ১২৯৭। কানাডাকে দুই পয়েন্টে পেছনে ফেলে শেষ দল হিসেবে বাংলাদেশ মিশ্র দ্বৈতে খেলার সুযোগ করে নেয়। মিশ্র দলগত বিভাগে রোমান ও দিয়া খেলবেন কোরিয়ার বিপক্ষে।
এদিকে টোকিও অলিম্পিকের প্রথম দিনে র্যাংকিং রাউন্ডে রোমান সানা ১৭ ও দিয়া ৩৬ তম হয়েছেন। সকালে নারী আরচ্যার দিয়া সিদ্দিকী নিজের ক্যারিয়ারের সেরা স্কোর ৬৩৫ করে র্যাংকিং রাউন্ডে ৩৬ তম হন।
এর ঘণ্টা দুই পর রোমান সানা ৬৬৭ স্কোর গড়ে ১৭ তম হয়েছেন। রোমান সানা ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোন দেশের আরচাররা থাকতে পারেননি সেরা ২০ এর মধ্যে। ভারতের প্রভীন যাদব ৬৫৬ স্কোর করে হয়েছেন ৩১ তম।