• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

টাইগারদের সামনে আজ ফের ‘অসহায়’ ক্যাঙ্গারুরা

খেলাধুলা ডেস্ক ।। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৩ রানে, দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ও তৃতীয় ম্যাচে ১০ রানে বাংলাদেশের কাছে হেরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ আবার টাইগারদের বিপক্ষে মাঠে নামবে ক্যাঙ্গারুরা।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। প্রথম সিরিজেই বাজিমাত টাইগারদের। এই সিরিজের আগে টি-টোয়েন্টিতে চার বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। সবগুলো ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের।

কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলছে এই সিরিজের সব আয়োজন। মঙ্গলবার শুরু হওয়া এই সিরিজ শেষ হবে ৯ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজে অজি দলে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্সরা। এদিকে, বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও লিটন দাসরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ