• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

টি–টোয়েন্টিতে সেরা অলরাউন্ডার হলেন সাকিব

খেলাধুলা ডেস্ক ।। আইসিসি টি–টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। আজ টি–টোয়েন্টির র‍্যাঙ্কিং নতুনভাবে হালনাগাদ করেছে আইসিসি। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পেছনে ফেলে অলরাউন্ডারের শীর্ষ স্থান পুনরুদ্ধার করেছেন সাকিব।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে দুর্দান্ত কেটেছে সাকিবের। ব্যাট হাতে পাঁচ ম্যাচে ২২.৮০ গড়ে করেছেন ১১৪ রান। বল হাতে পাঁচ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। সিরিজ সেরার পুরস্কারটাও উঠেছে তাঁর হাতে। সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৮৬। এক রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছেন আফগান অলরাউন্ডার নবী। সাকিব টি–টোয়েন্টিতে ব্যাটসম্যানদের মধ্যে ৫৩ নম্বরে রয়েছেন। বোলারদের মধ্যে সাকিবের অবস্থান ১২তম স্থানে।

টি–টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করা পেসার মোস্তাফিজুর রহমান। পাঁচ ম্যাচে ৭ উইকেট নিয়ে দশ নম্বরে আছেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটসম্যানদের মধ্যে ৩৩ নম্বরে রয়েছেন। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন টি–টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে আছেন ৪৩ তম স্থানে। স্পিনার নাসুম আহমেদ উঠে এসেছেন ৬৬ তম স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ