• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

রোমান-দিয়াদের নতুন মিশন যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

খেলাধুলা ডেস্ক ।। টোকিও অলিম্পিকের পর রোমান সানা ও দিয়া সিদ্দিকীদের নতুন মিশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আগামী ১৬ থেকে ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইয়াংটনে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় এই আরচারি প্রতিযোগিতা।

২০১৯ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকেই টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করেছিলেন রোমান সানা, জিতেছিলেন ব্রোঞ্জ পদক। দুই বছর পর সেই চ্যাম্পিয়নশিপে অংশ নিতেই প্রস্তুতি নিচ্ছেন আরচাররা।

বাংলাদেশ আরচারি ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ৬ জন তীরন্দাজ পাঠানোর চেষ্টা করছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেছেন, ‘কয়জনের দল যাবে সেটা নির্ভর করছে বাজেটের ওপর। তবে কোনোভাবেই ৬ জনের বেশি খেলোয়াড় হবে না। সেক্ষেত্রে রিকার্ভেরই থাকবে বেশি।’

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলাকালীন হবে ওয়ার্ল্ড আরচারির কংগ্রেস। বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব রশিদুজ্জামান সেরনিয়াবাতের কংগ্রেস ডেলিগেট হিসেবে অংশ নেয়ার কথা আছে।

কোচ মার্টিন ফ্রেডরিক, সহকারী কোচ জিয়াউল হক এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য সম্ভাব্য ৬ আরচার হলেন-রোমান সানা, রামকৃষ্ণ সাহা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, অসীম কুমার দাস, বিউটি রায় ও দিয়া সিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ